Web Analytics

ভোলার চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে ঢুকে দুই ভরি স্বর্ণ ও চার লাখ টাকা লুটের পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে এবং শুক্রবার ভুক্তভোগী নারী চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগীর তথ্যমতে, ওই নারী জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরেন এবং স্বামী চট্টগ্রামে কর্মস্থলে থাকায় সন্তানদের সঙ্গে একাই ছিলেন।

অভিযোগে বলা হয়, গভীর রাতে নুর করিম, হানিফ ও নাজমুল নামের তিন যুবক তার ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে সন্তানদের অস্ত্রের মুখে অন্য কক্ষে আটকে রেখে তাকে শয়নকক্ষে ধর্ষণ করে। সন্তানদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্ত নুর করিম অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে বিরোধ রয়েছে এবং ওই রাতে তার দোকান চুরি হয়েছে।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। ভুক্তভোগী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।