Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা দেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লা জেলা শাখা।

সাদিক কায়েমের ভাষ্য, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি এ ধরনের অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।