Web Analytics

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ যুক্ত হয়েছে। ২০১৯ সালে কাপ্তাই বাঁধের পাশে পরিত্যক্ত জমিতে নির্মিত ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির সরবরাহ করা বিদ্যুতের বাণিজ্যিক বাজারমূল্য প্রায় ৭৪ কোটি টাকা।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর ১৯৬২ সাল থেকে অব্যবহৃত থাকা প্রায় ২২ একর জমির ১৯ একরে প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি গড়ে তোলা হয়। সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, কম জনবল, ব্যয় ও রক্ষণাবেক্ষণের কারণে এটি লাভজনক প্রকল্প। খারাপ আবহাওয়ায় উৎপাদন কিছুটা কমলেও তা বন্ধ থাকে না বলে তিনি জানান।

ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমান কেন্দ্রের সঙ্গে আরও ১ মেগাওয়াট সম্প্রসারণ এবং নতুন ৭ দশমিক ৬ মেগাওয়াট প্রকল্পের কাজ চলছে। ব্রিকফিল্ডে আরও একটি ৭ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও চলমান এবং এর টেন্ডার সম্পন্ন হয়েছে। তাঁর মতে, সৌরবিদ্যুৎ তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা, কার্বন নিঃসরণ এবং জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।