Web Analytics

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জেমি রাসকিন ফিলিস্তিনি শিশুবিশেষজ্ঞ চিকিৎসক হুসাম আবু সাফিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর গাজার একটি হাসপাতাল থেকে ইসরাইলি বাহিনী তাকে অপহরণ করে। এক্সে দেওয়া পোস্টে রাসকিন জানান, আবু সাফিয়াকে কোনো অভিযোগ, বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই ইসরাইলি কারাগারে বন্দি রাখা হয়েছে এবং তার ওপর নির্যাতন চালানো হচ্ছে।

রাসকিন বলেন, এই পরিস্থিতি নিলর্জ্জ, ভয়াবহ এবং জীবনহানিকর, তাই নেতানিয়াহু সরকারকে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এবং জাতিসংঘের স্বেচ্ছাচারী আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপও তার মুক্তির দাবি জানিয়েছে। চিকিৎসকের আইনজীবী নাসের ওদেহ সতর্ক করেছেন যে আবু সাফিয়ার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল’-এর তথ্যমতে, ওদেহ সম্প্রতি কারাগারে আবু সাফিয়ার সঙ্গে দেখা করে জানান, তিনি গুরুতরভাবে আহত এবং এতটাই বিকৃত অবস্থায় ছিলেন যে ওদেহ তাকে চিনতে পারেননি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।