আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রচার কার্যক্রম শেষ করেছে এবং সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটারের নাম যদি ভোটার তালিকায় থাকে, তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও ভোট দেওয়া যাবে। পোলিং অফিসার ভোটারের নাম ও তালিকায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করার পর ব্যালট পেপার প্রদান করবেন।
ভোট প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন করতে ভোটারদের আগেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভোটাররা সহজেই তাদের নির্ধারিত কেন্দ্র ও তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।