Web Analytics

গত দেড় বছরে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র দস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পশ্চিম সুন্দরবনের নদী-খাল ও বনপথে একাধিক দস্যু বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীসংলগ্ন এলাকায় আট বনজীবীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছে বলে পরিবারগুলো জানিয়েছে।

ভুক্তভোগীদের পরিবার জানায়, অপহরণকারীরা নানা ভাই/ডন বাহিনী ও ছোট জাহাঙ্গীর বাহিনীর পরিচয় দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করছে। স্থানীয়রা বলছেন, দস্যু আতঙ্কে এখন অনেকেই বনে যেতে ভয় পাচ্ছেন। অভিযোগ রয়েছে, কিছু ভুয়া সাংবাদিক বনজীবীদের তথ্য সংগ্রহ করে দস্যুদের কাছে পৌঁছে দিচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ৬০ জনের বেশি দস্যু আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও পুলিশ জানিয়েছে, বনজীবীদের নিরাপত্তায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।