Web Analytics

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও বৃহস্পতিবার দিনের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। সমুদ্রপথে তেল পরিবহনের খরচ কমাতে কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সরবরাহ ঝুঁকি ও এই উদ্যোগের প্রভাব বিবেচনায় বাজারে দাম কমে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৬৭ সেন্ট হয়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ ডলার ২ সেন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৯৪ ডলার ৭ সেন্টে দাঁড়ায়। আগের কার্যদিবসের মূল্যবৃদ্ধিও নতুন পতনে মুছে যায়।

এর আগের কার্যদিবসে ডব্লিউটিআই তিন সপ্তাহের সর্বোচ্চে উঠেছিল, যখন ইয়েমেনের হুথিরা সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালায়। ইরান জানায়, হরমুজে জাহাজ লক্ষ্য করে তারা নতুন কৌশল ব্যবহার করছে এবং তেলের দাম উঁচু রাখাও তাদের লক্ষ্য। বুধবার সামুদ্রিক কর্মকর্তারা বলেন, গত ২৪ ঘণ্টায় পৃথক দুই হামলায় একটি কনটেইনারবাহী ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।