Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে একটি শাখা অফিস উদ্বোধন করেছে। রোববার কমপ্লেক্সের লিফট ১১-তে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ অফিসটির উদ্বোধন করেন। এ উপলক্ষে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শাখা অফিসে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কাজ চলবে।

চেয়ারম্যান বলেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা কার্যক্রম বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ইউজিসির অবকাঠামো ও জনবল বাড়েনি। দেশে বর্তমানে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি, সমন্বয় ও পরিচালনায় কমিশনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বর্তমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় কর্মপরিবেশের সংকটও রয়েছে।

পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক মামুন আহমেদ। এ জন্য নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন করা হবে এবং আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ধাপে ধাপে বিভিন্ন বিভাগকে বিকল্প স্থানে সরানো হবে। এর অংশ হিসেবে কয়েকটি বিভাগ ইতোমধ্যে শাখা অফিসে কাজ শুরু করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।