Web Analytics

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে। সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশন বহির্ভূত বিষয়ে পরীক্ষা দিলে তা বাতিল করা হবে। সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম, সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শিথিলযোগ্য।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের ব্যবস্থাপনায় বিষয়ভিত্তিক মডেল টেস্ট নিতে পারবে, তবে তা বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া যাবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।