Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬–২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এই নেতৃত্ব নির্বাচন ও শপথ অনুষ্ঠিত হয়। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে চারজন নায়েবে আমির নির্বাচিত হন—এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম। মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল এবং সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হন।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যেখানে ২১ জন নারী সদস্য রয়েছেন। জাতীয় পর্যায়ের মজলিসে শূরায় ৫৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ১৭ জন নারী। পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান মাওলানা এটিএম মা’ছুম। পাশাপাশি সারাদেশে ১৪টি অঞ্চলে পরিচালকও মনোনীত করা হয়েছে।

গত বছরের নভেম্বরে ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার পর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।