Web Analytics

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধনী জুটিতে ৫০ রানের বেশি যোগ হলেও স্পিন আক্রমণ শুরু হওয়ার পর ইনিংসের চিত্র বদলে যায়।

বাংলাদেশের সর্বোচ্চ রান করেন ইমন, ৩২। ইফতি করেন ৩১ এবং সাইফের ব্যাট থেকে আসে ২৮ রান। শাহাদাত হোসেন ১৩, রিজওয়ান ১৫ ও বাসির ১০ রান করেন। তবে স্পিনারদের সামনে টপ অর্ডার টিকতে পারেনি; অভিজ্ঞ ব্যাটার আফিফ হোসেন ও সাব্বির রহমানও দ্রুত ফিরে যান।

মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলা কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। দলটি টানা ১৩১ বল কোনো বাউন্ডারি পায়নি। রাভিন্দু ফার্নান্দো ২৮ রানে ৪ উইকেট নেন। সাহান ৩টি, ভিয়াসকান্ত ২টি এবং সামুথিথা একটি উইকেট নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।