Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওম্যান লিডারশিপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শোর অংশ হিসেবে অ্যামচেম ও ঢাকার মার্কিন দূতাবাস সেমিনারটি আয়োজন করে।

তিনি বলেন, নারীর অগ্রগতি কেবল কতজন শীর্ষ পদে পৌঁছেছেন তা দিয়ে বিচার করা যায় না; বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের নারীদের জন্য নেতৃত্বের সুযোগ কতটা উন্মুক্ত, সেটিও গুরুত্বপূর্ণ। আইএলওর ২০২৫ সালের হিসাব অনুযায়ী, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬ শতাংশ, যেখানে পুরুষের অংশ ৮০ দশমিক ৪ শতাংশ।

ব্যানবেইসের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মাধ্যমিকে ৩৪ দশমিক ৯ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ২২ দশমিক ৫ শতাংশ ছাত্রী ঝরে পড়ে; উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ ২০ দশমিক ৮ শতাংশ। তিনি স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, দিবাযত্ন কেন্দ্র, এআই ও ডিজিটাল সেবায় নারীর অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।