Web Analytics

সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে তিনি ২৬ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন।

বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়। চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং সেখানে উপস্থিত থেকে তাদের শুভকামনা জানান। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী লাল গালিচা ধরে হেঁটে বিমানে আরোহণ করেন।

প্রধানমন্ত্রী ২১ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।