Web Analytics

নেকাব পরা এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী মল্লিকা জানান, শিক্ষক তাকে দেখে অস্বস্তি ও অনিরাপদ বোধ করার কথা বলেন, তার ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ভিড়ের মধ্যে গিয়ে বসতে বলেন।

মল্লিকার অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে শিক্ষক তাকে মুখ ঢেকে চললে নেকাব খুলে দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোথাও এ ধরনের পোশাক নিষিদ্ধ নয়। পরিচয় যাচাইয়ের জন্য অফিস আওয়ারে দেখা করা, পরিচয়পত্র দেখানো এবং সহপাঠীদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রস্তাব দিলেও শিক্ষক তা গ্রহণ করেননি। তিনি ঘটনাটিকে ইসলামোফোবিয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করেন।

সহপাঠী রাইসা মণি সুমি অভিযোগ করেন, ওই শিক্ষক ক্লাসে নিয়মিত ইসলামবিরোধী মন্তব্য করতেন এবং ধর্মীয় অনুশীলন ও পোশাক নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করতেন। সুমির ভাষ্য অনুযায়ী, শিক্ষক বলেন শিক্ষার্থী জঙ্গি হলে বা বোমা মারলে অন্যরা কীভাবে তাকে সমর্থন করতে পারে। তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক নিজেকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী বলে দাবি করে কেউ তার ক্ষতি করতে পারবে না বলেছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।