ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটনাটি ঘটে। জাহাজটি তখন হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, তৃতীয় একটি পক্ষ আগুনের বিষয়টি জানিয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। জাহাজের নাবিক ও অন্য ক্রুদের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের ঘটনায় সমুদ্রের পরিবেশে কোনো ক্ষতি হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। ইউকেএমটিও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।