Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, গত কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের বিমান শক্তি ও টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশ অকার্যকর করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্প জানান, এর আগে যুক্তরাষ্ট্রের হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার দাবি অনুযায়ী, হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং এতে ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদে আরও জানানো হয়, চলমান সংঘাতে নিহত ছয়জন মার্কিন সেনাসদস্যের লাশ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্প পরে ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।