Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় তিনি বলেন, এই বৈঠকটি অত্যন্ত ‘বিশেষ’ ও ‘ঐতিহাসিক’ হতে পারে এবং এখান থেকে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া বা দ্রুত খুলে দেওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট জিনপিং ‘খুবই খুশি’।

বিশ্লেষকদের মতে, মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বেইজিংয়ের অবস্থানকে প্রতিফলিত করছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চীন তাদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায়, কারণ তাদের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেকই আসে মধ্যপ্রাচ্য থেকে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠক চীনের আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।