Web Analytics

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সরকার ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ আগস্ট থেকে আইনটি কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থাটি ইনভেস্ট বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করল।

বিলুপ্ত বিডার নির্বাহী সদস্য ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি জানিয়েছেন, নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে। তিনি বলেন, বিনিয়োগকারীরা দীর্ঘদিন বিনিয়োগসংক্রান্ত সব সেবার জন্য একটি একক ফ্রন্ট ডেস্কের দাবি করে আসছিলেন। সেই চাহিদা থেকেই উদ্যোগটির সূত্রপাত এবং ইনভেস্ট বাংলাদেশকে একক সেবাকেন্দ্রে পরিণত করাই লক্ষ্য।

নতুন আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ ঢাকায় প্রধান কার্যালয়সহ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করবে। সরকারের অনুমোদন নিয়ে দেশে শাখা ও বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপন করতে পারবে। চেয়ারম্যান ও সাত সদস্যের কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধান নির্বাহী হবেন। তিন সংস্থার সম্পদ, নথি, চুক্তি, দায়-দেনা এবং কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্তৃপক্ষের অধীনে হস্তান্তর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।