Web Analytics

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরিকাঠামো নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চতুর্থ সভা শেষে বুধবার ভোরে সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেড-৪-এর মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারিত হয়েছে।

প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিতে নির্ধারিত হয়। তবে গ্রেড-৪-এর ক্ষেত্রে ঐকমত্য না হওয়ায় গোপন ভোট হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন; সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা অনুমোদিত হয়। সিদ্ধান্তপত্রে বোর্ডের চেয়ারম্যান, নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।

২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর কাঠামোর তুলনায় চার গ্রেডে বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের বেতন সমন্বয়ের প্রয়োজন হলে অন্তত ২ হাজার টাকা সমন্বয় করতে হবে। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ৪ নভেম্বর থেকে প্রায় তিন সপ্তাহে চারটি সভা করে বোর্ড ২০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।