Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। বুধবার দুপুরে তিনি শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সেলিম উদ্দিন এই হত্যাকে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার সঙ্গে তুলনা করে সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ছলচাতুরি বা বিলম্ব মেনে নেওয়া হবে না। তিনি রাষ্ট্রের প্রতি আহ্বান জানান, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি কার্যকর করতে হবে।

তিনি আরও জানান, মামলার আইনি লড়াইকে শক্তিশালী করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানাবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।