Web Analytics

বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর—এই দুটি আসন থেকেই তিনি জয়ী হলেও ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নেন। এই আসন থেকেই তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জী। বিধানসভার নিয়ম অনুযায়ী, দুটি আসনের মধ্যে একটি থেকে তাকে পদত্যাগ করতে হবে।

শুভেন্দু অধিকারী এখনও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি, তবে তিনি জানিয়েছেন যে ভবানীপুর থেকে শপথ নেওয়ার পরও নন্দীগ্রাম কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাবেন। বুধবার আরও কয়েকজন নবনির্বাচিত বিধায়ক শপথ নেন, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। বৃহস্পতিবারও কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন। রাজ্যপাল আর. এন. রভি তাকে শপথবাক্য পাঠ করান। লোকভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।