২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দশ বছর সময় দিতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’-এ আহত পরিবারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, এই সময় দিলে বিদেশে থাকা মানুষ দেশে ফিরে কাজ করবে। শাহিন মালু অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপিপন্থি আহত ও নিহতদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল। তিনি দাবি করেন, বিএনপিকে ভালোবাসতে গিয়ে তিনি সব হারিয়েছেন এবং এখনো দলের প্রতি অনুগত রয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।