Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ওই দায়িত্ব পেলে সব ঠিক করে দেবেন।

প্রায় দুই ঘণ্টা পর আরেক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তাঁকে দায়িত্ব না দিলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হোক। তাঁর দাবি, জাহাঙ্গীর শতগুণ ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি অপারেশন ডেভিল হান্টের কথাও উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।