Web Analytics

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন যে দক্ষিণ ইরানের মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। গত শনিবারের ওই হামলায় ১৬৫ শিশুর মৃত্যু হয়েছে। তদন্ত এখনো চলমান এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানানো হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, তদন্তের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলি বাহরাইনি প্রথমে ১৫০ জন শিক্ষার্থীর মৃত্যুর কথা জানালেও পরে সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়। নিহত শিক্ষার্থী ও কর্মীদের স্মরণে ইরানে ব্যাপক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবিক আইনে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়, যা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।