Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন। রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে তাঁর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানিয়েছেন।

সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উপায় নির্ধারণের নির্দেশ দেন।

নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।