Web Analytics

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিচুক্তি ‘শেষ’ ঘোষণা দেওয়ার পর ভারতের শেয়ারবাজারে বড় ধস নামে। কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উধাও হয়ে যায় প্রায় আট লাখ কোটি রুপি। বুধবার নিফটি সূচক ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ০৫ পয়েন্টে এবং সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬০ পয়েন্টে নেমে আসে, যা তিন মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। ট্রাম্পের ঘোষণার পর ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারেও পতন দেখা যায়।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৯ ডলারে পৌঁছায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতের আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় রুপি ০ দশমিক ৬২ শতাংশ দুর্বল হয়ে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫ রুপিতে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহ ও বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে। আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতসহ ১৬টি প্রধান খাতেই দরপতন হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।