Web Analytics

আগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে—এমন দাবি নাকচ করেছে মালয়েশিয়া সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর করা দাবি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।

ফাহমি জানান, কর্মী নেওয়ার বিষয়টি নিয়ে তিনি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁকে বলা হয়েছে, বিবৃতিটি একজন বাংলাদেশি প্রতিমন্ত্রী দিয়েছেন। এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

একই সংবাদ সম্মেলনে মিয়ানমারে শরণার্থী প্রত্যাবাসন নিয়ে ইউএনএইচসিআরের নিরাপত্তা উদ্বেগের জবাব দেন ফাহমি। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের বরাত দিয়ে তিনি বলেন, প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জন শরণার্থী স্বেচ্ছায় ফিরতে সম্মত হয়েছেন। আটক ১০ হাজারের বেশি শরণার্থীর মধ্য থেকে ৫ হাজার জনকে যাচাই করে তালিকা পাঠানো হয় এবং মিয়ানমার ১ হাজার ৪৭৬ জনকে নিতে সম্মতি দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।