Web Analytics

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর থেকে সেবাটি চালু হয়েছে। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারবেন।

এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করতে হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এতে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে। উদ্যোগটি দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারেও এটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।