Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) অভিযোগ করেছে যে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে জোরপূর্বক সীমান্তের দিকে নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ঘটনার প্রতিবাদে আগামী ১১ জুন মালদা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এপিডিআর দাবি করে, বিজেপির ‘ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট’ নীতির ফলেই আটককেন্দ্র স্থাপন ও বিএসএফকে জমি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির মতে, বিএসএফ এসব মানুষকে দায়িত্ব নিতে অস্বীকার করছে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের প্রবেশের অনুমতি দিচ্ছে না। ফলে নারী ও শিশুসহ বহু মানুষ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে খাদ্য, পানি ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে, যা একটি গুরুতর মানবিক সংকট তৈরি করেছে।

এপিডিআরের সহসভাপতি রঞ্জিত শূর অবিলম্বে ‘থ্রি ডি’ নীতি বাতিল, সীমান্তে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনা এবং ‘পুশ ব্যাক’ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। তিনি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের হস্তক্ষেপও কামনা করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।