Web Analytics

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বাংলাদেশ সরকার এখনো নতুন কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের লাশ হস্তান্তরের সময় তিনি বলেন, এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। প্রকৃত ঘটনা জানতে আদালতের রায়ের অনুলিপিও চাওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত জানতে চায়। মসজিদে অনৈতিক কাজের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে একই বিষয়ে তথ্য চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, রায়ের অনুলিপি পাওয়া গেলে মামলার প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সৌদি কারাগারে থাকা প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশির বিষয়েও সরকার কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।