Web Analytics

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং জনগণের অনাস্থা আরও বাড়িয়েছে। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, পরিবর্তনের পর জনগণ কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল। তাদের প্রত্যাশা ছিল গুম-খুনের বিরুদ্ধে শক্তিশালী আইন হবে। তবে তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করেছে এবং জুলাই সনদকে উপেক্ষা করেছে।

গুম ও মানবাধিকার বিষয়ে সরকার প্রতারণার আইন করেছে বলেও অভিযোগ করেন মঞ্জু। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে পার পাওয়া যাবে না। সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হকসহ অন্য নেতারা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।