Web Analytics

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় সারের দাবিতে কৃষকেরা রোববার সকাল ১০টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময় দূরপাল্লার যানসহ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন, যান চলাচল স্বাভাবিক করেন এবং সার বিতরণ করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সার বিতরণের খবর পেয়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে ৪০০ থেকে ৫০০ কৃষক জড়ো হন। বিতরণে দেরি হওয়ায় তারা উত্তেজিত হয়ে ওঠেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, ওই পয়েন্টে ২০০ বস্তা সার ছিল। কৃষকদের ভাষ্য, আমন ধানে প্রয়োজনমতো সার না দিলে ফলন নষ্ট হতে পারে।

ঘোগাদহ ইউনিয়নের মেসার্স অলিল মোল্লা ডিলার পয়েন্টেও একই পরিস্থিতি হয়। সেখানে কয়েকশ কৃষক জড়ো হওয়ার পর বিলম্বে উত্তেজিত হয়ে ম্যানেজার শাহনুরকে মারধর ও ধাওয়া দেওয়া হয়। কৃষকেরা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকেও অবরুদ্ধ রাখেন। পরে কৃষি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কৃষকদের অভিযোগ, ডিলাররা রাতে কালোবাজারিদের কাছে সার বিক্রি করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।