Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকন্দে ইমাম বুখারির মাজার জিয়ারত করেছেন। শিশুদের কল্যাণবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সমরকন্দে অবস্থানকালে তিনি ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে যান, মাজার জিয়ারত করেন এবং দোয়া করেন।

সফরকালে এমিনি এরদোয়ান কমপ্লেক্সের জাদুঘরও ঘুরে দেখেন। তিনি সেখানে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন এবং ইমাম বুখারির জীবন সম্পর্কে বিস্তারিত জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্মৃতিসৌধ কমপ্লেক্সে তাঁরা একটি আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

ইমাম বুখারির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, হাদিসশাস্ত্রে জীবন উৎসর্গ করা এই মনীষী ইসলামী সভ্যতায় অনন্য অবদান রেখেছেন এবং শতাব্দীর পর শতাব্দী মানবজাতিকে পথ দেখিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উজবেকিস্তান, লেবানন ও কিরগিজস্তানের নেতাদের পরিবারের সদস্যরা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন এবং নুন এডুকেশন অ্যান্ড কালচার ফাউন্ডেশনের বোর্ড চেয়ারওম্যান এসরা আলবায়রাক।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।