Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেছেন, সরকারের কূটনৈতিক পদক্ষেপের অভাবেই পতিত স্বৈরাচার শক্তি দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করার সাহস পাচ্ছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ পাওয়ার ঘটনায় সরকার শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁর মতে, ভারতীয় হাইকমিশনকে ডেকে কঠোর নিন্দা জানানো এবং ভবিষ্যতে এমন ঘটনায় কী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে তা জনগণের সামনে স্পষ্ট করা উচিত ছিল। তিনি সরকারদলীয়দের সংস্কার, বিচার ও স্বৈরাচার প্রতিরোধের প্রশ্নে আপসকামী বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য ও জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে থাকা রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো সংস্কার ও বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নাহিদ সরকারের বিরুদ্ধে ক্যাম্পাসে হামলা, দখলদারিত্বের চেষ্টা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণের অভিযোগও তোলেন। প্রদর্শনীটি জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা ও চলমান লড়াই তুলে ধরেছে বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।