Web Analytics

মুসলিমপ্রধান আজারবাইজানে স্কুলে হিজাব পরার ওপর বিধিনিষেধ আরোপের পর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। গত ২১ সেপ্টেম্বর দেশটির মন্ত্রিসভা স্কুলের ড্রেস কোড পরিবর্তন করে এবং শিক্ষকদের পোশাকের জন্যও নতুন নিয়ম চালু করে। বাকু সিটি শিক্ষা বিভাগ জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে নতুন ড্রেস কোডের বাস্তবায়ন পর্যবেক্ষণ শুরু করা হবে।

শিক্ষার্থী ও অভিভাবকেরা এসব বিধিনিষেধের সমালোচনা করে বলেছেন, এতে হিজাব পরা মেয়েদের শিক্ষার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। আজারবাইজানের সংবিধানে বিনা মূল্যে ও বাধ্যতামূলক সাধারণ মাধ্যমিক শিক্ষার নিশ্চয়তার কথা বলা হলেও স্কুলে হিজাব পরার অধিকার নিয়ে সুনির্দিষ্ট বিধান নেই। মেইদান টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও অনুযায়ী, বাকুর ৬৯ নম্বর স্কুল এবং মাসাল্লি জেলার মোল্লাওবা গ্রামের বি শিরিয়েভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া বন্ধ করেছে। তারা হিজাব পরা সহপাঠীদের স্কুলে ফিরতে দেওয়ার দাবি জানিয়েছে।

হিজাব পরা ছাত্রীদের স্কুলে প্রবেশে বাধা এবং শিক্ষকদের পোশাকের বিধিনিষেধের প্রতিবাদে কারাবন্দি সাংবাদিক পোলাদ আসলানভ বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন বলে তার স্ত্রী গুলমিরা আসলানভা জানান। মেইদান টিভি আরও জানিয়েছে, বাকুর রিচার্ড জর্জে এলাকার একটি স্কুলের হিজাব পরা নারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।