Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে এবারের আসর ওয়ানডে ফরম্যাটে শুরু হবে। বিষয়টি একটি সূত্র নিশ্চিত করেছে।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় রেখে বিসিএলের পরিকল্পনা সাজানো হচ্ছে। রাজশাহী ও বগুড়াকে মূল ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে, আর বিকল্প হিসেবে সিলেট ও মিরপুরকে বিবেচনা করা হচ্ছে। ওয়ানডে সংস্করণ শেষে চারদিনের ফরম্যাটের খেলা মাঠে গড়াবে, তবে এর শুরুর তারিখ এখনো নির্ধারিত হয়নি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় প্রস্তুতির ঘাটতি পূরণের লক্ষ্যে বিসিএল আয়োজন করা হচ্ছে, যাতে ক্রিকেটাররা পাকিস্তান সিরিজের আগে ম্যাচ অনুশীলনের সুযোগ পান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।