Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন রোববারই ইরানে নতুন হামলা চালাতে পারে; একই সঙ্গে যুদ্ধ অবসানে তিনি ‘চমৎকার, বড় ও সুন্দর’ একটি চুক্তির সম্ভাবনার কথাও বলেছেন। শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ইরানে হামলা হবে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি, তবে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান।

ট্রাম্প বলেন, ইরান চুক্তির শর্ত মানবে কি না, সেটিই প্রধান সমস্যা। তিনি আবারও দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকাতেই আগে হামলা চালানো হয়েছিল। তিনি ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযান চালানোর কথাও বলেন। তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার বলেন, সপ্তাহান্তে হামলার সম্ভাবনা অবশ্যই আছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। ১৭ জুন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৪ দফার চুক্তিতে সই করলেও ৮ জুলাই ট্রাম্প সেটিকে শেষ বলে ঘোষণা করেন এবং এক সপ্তাহ পর তেহরান সমঝোতা স্মারক স্থগিত করে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সরকার উৎখাতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।