Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত ৭০ বিলিয়ন ডলার জরুরি বরাদ্দ চেয়েছে পেন্টাগন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখতে এই অর্থ প্রয়োজন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ৩৭.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে, ফলে নতুন বরাদ্দের ফলে মোট ব্যয় আরও বেড়ে যাবে।

এদিকে, টানা দ্বাদশ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যম জানায়, বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনায় দুই দফা হামলা চালানো হয়েছে এবং খুজেস্তানের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, এসব হামলায় ইরানের নৌ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এখন কার্যত ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।