Web Analytics

জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্ডে হিচিলেমা। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণা করে জানায়, তিনি ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তামা উৎপাদনে সমৃদ্ধ দেশটিতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ২০২১ সাল থেকে ক্ষমতায় থাকা ৬৪ বছর বয়সি হিচিলেমার বিরুদ্ধে এবার ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রাদেশিক মন্ত্রী ব্রায়ান মুন্দুবিলে প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারপারসন মওয়াঙ্গালা জালৌমিস। ২২৬টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটির ফল তখনো গণনা বাকি ছিল, তবে এতে সামগ্রিক ফল বদলাবে না বলে কমিশন জানায়। বিজয়ের পর হিচিলেমা ভোটারদের আস্থার জন্য কৃতজ্ঞতা জানান এবং অন্য প্রার্থীদের ভোট দেওয়া নাগরিকদের জন্যও কাজ করার অঙ্গীকার করেন।

ফল ঘোষণার পর রাজধানী লুসাকায় ইউপিএনডির শত শত সমর্থক গান, নাচ ও আতশবাজির মাধ্যমে উদ্‌যাপন করেন। মুন্দুবিলে কোনো প্রমাণ ছাড়াই ভোট গণনায় অনিয়ম ও নথিতে কারসাজির অভিযোগ তুলেছেন। হামলা ও ব্যালট চুরির অভিযোগে শুক্রবার প্রায় ছয় ঘণ্টা গণনা বন্ধ ছিল; আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এতে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও ভোটার আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথা বলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।