Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক আয়োজনে তিনি দায়িত্ব নেন। রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় তাঁর সভাপতিত্ব করার কথা রয়েছে। এক বছরের জন্য তিনি ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

ড. খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

গত ২ জুন গোপন ব্যালটে ভোটে ড. খলিলুর রহমান নির্বাচিত হন। তিনি পান ৯৯ ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট। আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থায় এবারের পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। নতুন অধিবেশন শুরুর আগে সোমবার তিনি মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় তাঁকে অভিনন্দন জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।