Web Analytics

পশ্চিমবঙ্গে নতুন সংখ্যালঘু উন্নয়ন ও মাদরাসা শিক্ষা মন্ত্রী ক্ষুদিরাম টুডু সতর্ক করে বলেছেন, রাজ্যে বেআইনিভাবে চলা কোনো মাদরাসা সরকারি নির্দেশ অমান্য করলে প্রয়োজনে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। সরকার পরিবর্তনের পর থেকেই উচ্ছেদ ও ভাঙচুর অভিযানের অভিযোগের মধ্যে তার এই মন্তব্যে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায়। পরে তিনি দাবি করেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং তিনি কেবল বেআইনি মাদরাসার তদন্তের কথা বলেছেন।

মুসলিম আলেম, ধর্মীয় নেতা ও বিশিষ্টজনরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের সংবিধান সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অধিকার দিয়েছে। তারা জানান, বহু খারেজি মাদরাসা কোনো সরকারি সহায়তা ছাড়াই আইনসম্মতভাবে চলছে। এদিকে মন্ত্রী মাদরাসা উন্নয়নের আশ্বাস দিয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন ও শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান।

রোববার কলকাতার পার্ক সার্কাস এলাকায় প্রায় ৫০০ নারী-পুরুষ বুলডোজার হুমকি ও ধর্মীয় আঘাতের প্রতিবাদে বিক্ষোভ করেন। পুলিশ ও সিআরপিএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে, এতে বহু নারী আহত হন এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।