Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা তার দেশে ফেরার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

দীর্ঘ দেড় দশক যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও এতদিন কোনো সংবাদ সম্মেলন করেননি। বিএনপির নির্বাচনী জয়ের পর এই সংবাদ সম্মেলনকে তার সক্রিয় রাজনৈতিক নেতৃত্বে প্রত্যাবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই উপস্থিতি বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত বহন করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।