Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে নিরাপত্তা অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে আটক করেছে বলে জানিয়েছে আধা সরকারি মেহর নিউজ এজেন্সি। কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে আটক করা হয়েছে এবং এক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে আটক করা হয়।

কেরমানশাহ প্রদেশে আইআরজিসি ১৫৫ জনকে আটক করেছে, যাদের বিপ্লববিরোধী গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে রাজধানী তেহরানে একজনকে আটক করেছে পুলিশ, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ ও তা শত্রু নেটওয়ার্কে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।