Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। আগামী ১০ মার্চ ২০২৬ থেকে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদানকারী নারী সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঘরে-বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কন্যাশিশুর বাল্যবিবাহও একটি বড় সমস্যা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান রাষ্ট্রপতি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।