Web Analytics

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল ৬টা ৪০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে বাল্কহেডটি জব্দ করে এবং পরে সেটি বিজিবির পল্টন ঘাট এলাকায় নিয়ে আসে। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত দরগাহপুর গ্রামের মো. নজরুল ইসলামকে ১০ দিনের এবং পাইকগাছার মো. আক্তারুল জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক জানান, সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।