Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ চলতি অধিবেশনে পাস না করার আহ্বান জানিয়েছেন। রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনায় তিনি বলেন, বিলটির কিছু বিষয় কোরআন-সুন্নাহর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। পাসের আগে আইনটি পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশের জন্য শরিয়াহ আইনের বিশেষজ্ঞদের কাছে পাঠানোর দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান সূরা নিসার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর আয়াতের কথা উল্লেখ করে বলেন, প্রথম দুটি আয়াতে উত্তরাধিকার বণ্টনের মূলনীতি এবং পরের দুটি আয়াতে এর পরিণতি বলা হয়েছে। তাঁর মতে, হেবা করলে যার নামে সম্পত্তি দেওয়া হবে, তাকে মালিকানা ভোগের সুযোগ দিতে হবে। মৃত্যুর পর কার্যকর কোনো বিষয় হেবা নয়, বরং ওসিয়তের আওতাভুক্ত; ওসিয়ত কাকে ও কত অংশ করা যাবে, সে বিষয়ে কোরআন-হাদিসে নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনে এসব বিষয় অন্তর্ভুক্ত না থাকায় শরিয়াহর মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এবং হকদারদের অধিকার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মানবিক দিক বিবেচনায় পিতা-মাতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথাও বলেন। তিনি ইসলামী ফাউন্ডেশনকে যুক্ত করে আলেম ও স্কলারদের পর্যালোচনা সংসদে উপস্থাপনের প্রস্তাব দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।