Web Analytics

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টের একটি কক্ষের ওয়াশরুম থেকে কুলসুমা আক্তার নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৮টায় হোটেলটির তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্ষে তার দুই বছরের শিশুও ছিল, তবে শিশুটি অক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় কুলসুমা ও এক অজ্ঞাত যুবক শিশুটিকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষে ওঠেন। রেজিস্টারে তাদের ঠিকানা হিসেবে ঈদগাঁও উপজেলার ভাদিতলা লেখা হয়। পরদিন কক্ষ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী ভেতর থেকে শিশুর কান্না শোনেন এবং ওয়াশরুমে কুলসুমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

কুলসুমার সঙ্গে থাকা যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিনি কুলসুমার স্বামী হারুন নন এবং পরিবারের সদস্যরাও তাকে চেনেন না। পুলিশ বলছে, হারুনের সঙ্গে চলমান একটি মামলায় হাজিরা দিতে কুলসুমা শহরে এসেছিলেন। হোটেলকর্মীরা যুবকের নাম আরফান বললেও পরিচয় নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার পর্যালোচনা করে তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।