Web Analytics

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি কার্যক্রমে নেতৃত্ব দেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা শেকৃবি। মঙ্গলবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকবে শেকৃবি। পরীক্ষার পরবর্তী কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে বলেও তিনি জানান।

অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে। কৃষি গুচ্ছ পদ্ধতিতে কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ গুচ্ছে নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল, যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও শেকৃবি রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।