Web Analytics

নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যাচ্ছে। তিনি বলেন, সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা ও পারস্পরিক সুবিধা হবে এই নীতির ভিত্তি।

খলিলুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শহীদ রাষ্ট্রপতির নীতি পুনরুজ্জীবিত করতে চায়। তিনি জিয়াউর রহমানের তিনটি সাহসী পদক্ষেপের কথা স্মরণ করেন—বাংলাদেশের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হওয়া, সার্ক প্রতিষ্ঠা, এবং আল কুদস কমিটিতে ভূমিকা। তিনি বলেন, বাংলাদেশ তার সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি জানান, মিয়ানমারের ওপর নজর আরও বাড়ানো হবে এবং মিয়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান যাতে গুজব বা ভুল তথ্য কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।