Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধনীতির তীব্র সমালোচনা করে একে ‘অপ্রয়োজনীয়’ যুদ্ধ বলেছেন। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, এমন যুদ্ধের প্রয়োজন কেউ অনুভব করেনি। ওবামার মতে, ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এই যুদ্ধ শুরু করা তার অন্যতম গুরুত্বপূর্ণ ভুল।

সূত্রে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ইরানে হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।

ওবামার বক্তব্যের জবাবে ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। তিনি ওবামাকে ‘চরম অযোগ্য’ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। ওবামার আমলে হওয়া চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতার বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।